সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ সাবেক ইউপি সদস্য আটক

সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ সাবেক ইউপি সদস্য আটক
সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ সাবেক ইউপি সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় চার বোতল ভারতীয় এলএসডি মাদক ও এককেজি হেরোইনসহ হাসানুজ্জামান ( ৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ( ৬ জুন ) ভোরে উপজেলার মাদরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। হাসানুজ্জামান কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদে বিজিবির একটি টহলদল মাদরা সীমান্তের চান্দা গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০০ মিলিগ্রামের চারটি বোতল ভারতীয় এলএসডি ও এককেজি হেরোইনসহ হাসানুজ্জামানকে আটক করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে জানান, তিনি একজন সাবেক ইউপি সদস্য। বর্তমানে এলাকায় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

আরো খবর

কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী