সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় তরুণের মৃত্যু

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় তরুণের মৃত্যু
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরার কলারোয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় মনিরুল ইসলাম ( ১৭ ) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মনিরুল ইসলাম কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো।

বৃহস্পতিবার ( ৮ জুন ) ভোরের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৩১মে কলারোয়া হাসপাতালের পাশে রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজনরা জানান, নিহত মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকড়া দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা ( ২০ ) একটি বাটন মোবাইল কেড়ে নেন। একাধিকবার চেয়েও দুদিন অতিবাহিত হলেও মোবাইল ফোন ফেরত দেয়নি ।

এরপর ৩১ মে রাত ১০টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। হাসপাতালের পাশের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে আগে থেকে থাকা রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত করেন। এসময় রানার সঙ্গে আরও ৭-৮ জন তরুণ ছিলেন।এদের গ্যাং রয়েছে।

আহত মনিরুলকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।

কলারোয়া থানার পরিদর্শক ( তদন্ত ) আবুল কালাম বলেন, অভিযুক্ত রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে।

আরো খবর

গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক