সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১২ সেপ্টম্বর ) দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বিশ্বজিৎ কুমার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো- কুড়িকাহানিয়া গ্রামের আলম সরদারের মেয়ে আনিকা সুলতানা ( ৪ ) এবং একই গ্রামের ওয়াহিদুজ্জামানের মেয়ে জান্নাতুল ফেরদৌস( ৫ )।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদ ( ইউপি ) চেয়ারম্যান হাজী দাউদ আলী জানান,আজ দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল জান্নাত এবং আনিকা। দুপুর দেড়টার দিকে আসমত উল্লাহ নামের এক ব্যক্তি যাওয়ার সময় জান্নাতকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং পুকুর থেকে জান্নাত ও অনিকাকে উদ্ধার করে।

পরে দুই শিশুকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরো খবর

রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস