সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় অপহৃত উদ্ধারসহ পাচারচক্রের ২সদস্য গ্রেফতার

সাতক্ষীরায় অপহৃত উদ্ধারসহ পাচারচক্রের ২সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃতদের ছবি

সাতক্ষীরা প্রতিনিধি :: ভারতে পাচারকালে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১জন অপহৃতকে উদ্ধারসহ ২পাচারচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬এর সদস্যরা।

সোমবার ( ১১ সেপ্টেম্বর ) রাতে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা জেলার সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারসহ ঐ দুই পাচারকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার মনিরামপুর থানার শ্যামপুর গ্রামের কাদের সরদারের ছেলে কবির হোসেন ( ৩৮ ) ও একই থানাধীন মশি^মনগর গ্রামের সোবহান আলীর ছেলে মোঃ শাহজাহান ( ৩০ )।

র‌্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,অপহৃত নাটোর সদর থানাধীন জনৈক ওয়াসিম আকরমের স্ত্রী। ২ মাস পূর্বে ভিকটিমের সাথে পাচারচক্রের মূলহোতা শাহজাহানের সাথে মোবাইলে পরিচয় হয়। শাহজাহান ভিকটিমকে পাশ্ববর্তী দেশে ভালো বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তার কাছে নিয়ে রাখে।

এ ঘটনায় ওয়াসিম আকরম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরন মামলা করেন। অপহরনের পর হতে র‌্যাব-৫ ভিকটিম উদ্ধারে তৎপর হয়।এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সীমান্ত এলাকায় র‌্যাব-৫ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে অপহৃত উদ্ধারসহ ঐ দুই পাচার চক্রের সদস্য গ্রেফতার হয়। এ সময় ভিকটিমের স্বর্ণের ১ জোড়া বালা,১টি চেইন,রুপার নুপুর ও মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মালামালসহ ভিকটিম ও পাচার চক্রের দুই সদস্যকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী