সর্বশেষ খবরঃ

সাঘাটায় সেই ভ্যান চালকের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

সাঘাটায় সেই ভ্যান চালকের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
সাঘাটায় সেই ভ্যান চালকের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি ::গাইবান্ধার সাঘাটার সাঘাটা উপজেলার পুটিমারী মহিষবাতান এলাকার ভ্যান চালক মজিবর রহমানকে হত্যাকারী আতিয়ার রহমান টিক্কার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগ বৃহস্পতিবার সাঘাটার ভরতখালীতে সাঘাটা-গাইবান্ধা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শতাধিক ভ্যান চালক সহ এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক নেতা সামছুল হক, সাঘাটা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউদৌলা সুজা, নিহত ভ্যান চালক মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম প্রমুখ। বক্তারা ভ্যান চালক মজিবর হত্যার প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িত আতিয়ার রহমানকে গ্রেফতারসহ দ্রæত বিচার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, ভ্যানের চাকার নিচে পড়ে ছাগল আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধনারূহা গ্রামের জনৈক আতিয়ার রহমানের পিটুনিতে অটোভ্যান চালক মজিবর রহমান ( ৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী