সর্বশেষ খবরঃ

সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না

সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না
রনি হাসান,ফাইল ছবি

ভালোবাসা ব্যাপারটা আসলেই অদ্ভুদ। কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেললে,সেই ভালোবাসা আর কমে না। ভালোবাসা আস্তে আস্তে আরো বাড়তে থাকে।

ভালোবাসা হলো অনেকটা চুম্বুকের মতো,একবার লাগলে আর সহজে ছাড়ানো যায় না। সুন্দর চুল আর সুন্দর চেহারা দিয়ে ভালোবাসা হয় না। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না।

হাজারো ঝগড়া বিবাদ হলে কখনো আলাদা হয় না। ভালোবাসলে প্রিয় মানুষের এলোমেলো চুলগুলো দেখলে মনে হয় আহারে কি অযত্নে পড়ে আছে একটা শুভ্র ফুল।

ভালোবাসার মানুষের অগোছালো দেখলে,ইচ্ছা করে তাকে গুছিয়ে দেই। ইচ্ছে করে তাকে মনের মতো করে সাজিয়ে দেই। ভালোবাসার মানুষের চোখের নিচে কালি পরে গেছে দেখলে,বলতে ইচ্ছে করে তুমি ঠিক মতো ঘুমাও না তাই না? নিজের প্রতি এতো অবহেলা করলে হবে?

একটু নিজের যত্ন নিতে শিখো,তোমার জন্য না হয়,অন্তত আমার জন্য হলে ও তোমাকে নিজের যত্ন নিতে হবে। ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না। যদি সত্যিকারের ভালোবাসা হয়। তাহলে দূর থেকে ও ভালোবাসা যায়।

ভালোবাসার মানুষকে অনুভব করা যায়। কিছু কিছু মানুষের ভালোবাসা এমনই,এরা কেউ কাউকে দেখে নি,স্পর্শ করে নি,হাতে হাত রেখে এক সাথে হাটে নি।কিন্তু তারপরে ও তাদের অনুভূতির কোনো কমতি নেই। তাদের ভালোবাসার কোনো কমতি নেই। নেই কোনো ঝগড়াঝাঁটি। দিন শেষে তারা দুজনেই তাদের ভালোবাসার মানুষকে নিয়ে অনেক বেশি সুখী। এটাই পবিএ ভালোবাসা।

ভালোবাসার মানুষটা যদি একটু অবহেলা করে,তখন সেটা পাহাড় সমান অবহেলা মনে হয়। ভালোবাসা যতটা মোহের তারচেয়ে ও বেশি দায়িত্ব বোধের। ভালোবাসা যতটা মুগ্ধতার, তারচেয়ে ও বেশি যত্নের।তোমাকে ভালোবাসি মানে,তোমার এলোমেলো চুল,ঘার্মাক্ত শরীর,কালি পরা চোখ,সবকিছুকেই ভালোবাসি।

আর সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। বেঁচে থাকুক পৃথিবীর সকল মানুষের ভালোবাসা। কষ্ট কে দূরে রেখে,সুখি হোক সকল ভালোবাসার মানুষ।

যদি কখনো কারোর ভালোবাসায় ভুল বোঝাবুঝি হয় তখন ভুলটা সমাধান করে নিবেন,এই সমাধানই হতে পারে দুজন দু’জনের মিলন। যদি কখনো কাউকে মন থেকে ভালোবেসে থাকেন,তা হলে হাজারো ভুল কে নির্ভুল করে মানিয়ে নিন।
মনে রাখবেন ‘সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না’-

লেখকঃ রনি হোসেন

বিঃদ্রঃ – পাঠক কলামে লেখাটিতে সম্পূর্ন লেখকের নিজিস্ব মতামত তুলে ধরা হয়েছে। লেখার ভূল-ত্রুটির জন্য প্রকাশক কোন ক্রমেই দায়ী নহে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী