সর্বশেষ খবরঃ

শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা প্রকাশ

শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা প্রকা
শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা প্রকাশ

মজুরি বৃদ্ধির দাবিতে দেশে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে দেশটি। শ্রমিকদের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ( ৮ নভেম্বর ) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নূন্যতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংসতা কাণ্ড এবং একই সঙ্গে বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডকে অপরাধীর কাটগড়ায় দাড় করানোর ঘটনায় নিন্দা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে ২৬ বছর বয়সী পোষাক শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিকক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার ( ৩২) পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি।

একই সঙ্গে ঢাকার মধ্যে একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনের ঘটনায় ইমরান হোসেনের নিহতের ঘটনায় আমরা শোক প্রকাশ করেছি। আমরা ওই সকল শ্রমিকের পরিবার এবং সকল শ্রমিকগোষ্ঠীর প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শ্রমিকদের এবং ট্রেড ইউনিয়নের চলমান বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমরা অবগত আছি। আমরা বাংলাদেশ সরকারকে শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার আহবান জানাই এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের বিরুদ্ধে সঠিক তদন্ত করার আহবান জানাই।

ম্যাথিউ মিলার আরো বলেন, সে সকল মালিকপক্ষ সঙ্গত কারণে শ্রমিকদের মজুরি বৃদ্ধির অনুমতি দিয়েছে আমরা তাদের সাধুবাদ জানাই। শ্রমিক ও তাদের পরিবাররা যাতে অর্থনৈতিক চাপের এই সময় মোকাবিলা করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মজুরি বৃদ্ধির বিষয়টি ফয়সালা করার আহবান জানাচ্ছে।

শ্রমিকরা যাতে স্বাধীনভাবে ইউনিয়ন করতে পারে এবং ভয় ছাড়া যেন তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারে সরকারকে সেই পরিবেশ থাকার নিশ্চয়তা দিতে হবে।বাংলাদেশসহ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গিকারবদ্ধ।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১