সর্বশেষ খবরঃ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণ সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণ সমাবেশ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণ সমাবেশ

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগর পৌরসভা নীতিমালা উপেক্ষা করে গেজেট প্রকাশিত হওয়ায় উহা বাতিলের দাবীতে শ্যামনগরে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার( ১৪ অক্টোবর ) বিকাল ৪ টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ড চত্বরে শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, পৌরসভার নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবেই শ্যামনগর পৌরসভা গঠন করা হয়েছে। পৌরসভা এলাকায় ৫০ হাজার জন সংখ্যা নেই, শিল্পকলকারখানা নেই, পর্যাপ্ত কৃষি জমি, অনুন্নত এলাকা থাকা স্বত্তেও শ্যামনগর পৌরসভা গঠনে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পৌরসভার নীতিমালা ভঙ্গ করে দরিদ্র এলাকায় চাপিয়ে দেয়া এ পৌরসভা শ্যামনগরবাসী মেনে নিতে পারছেন না। অবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিল করতে হবে- এ দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী করা হয়।

শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের আহবায়ক তামিম আহসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক সাবেক শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু,আলহাজ্ব হাবিবুর রহমান, প্রধানশিক্ষক জয়দেব বিশ্বাস ও ইয়াছিন আরাফাত প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আল মাছুম বিল্লাহ। গণ সমাবেশে কয়েক হাজার লোক উপস্থিত থেকে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে একাত্মতা প্রকাশ করেন।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ