সর্বশেষ খবরঃ

শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন

শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা বাস্তবায়নের লক্ষ্যে শ্যামনগরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি )সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলন উপস্থাপন করেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক আমির মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুলসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবেক এমপি গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান দেশের প্রেক্ষাপটে জনগণ অত্যন্ত সচেতন। জুলাই আন্দোলনের যোদ্ধারা চেয়েছিল মানবাধিকার প্রতিষ্ঠা,জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠন। সেই আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে তিনি আরও জানান।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ