সর্বশেষ খবরঃ

শার্শায় বিভিন্ন ইউনিয়নের বেদখল হওয়া খাস জমি উদ্ধার

শার্শায় বিভিন্ন ইউনিয়নের বেদখল হওয়া খাস জমি উদ্ধার
শার্শায় বিভিন্ন ইউনিয়নের বেদখল হওয়া খাস জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার :: শার্শা উপজেলা প্রশাসনের অভিযানে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যানের দখলে থাকা প্রায় ৩০০ বিঘা জমি সরকারি দখল পুনরুদ্ধার করা হয়েছে।

বৃহষ্পতিবার সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসানের উপস্থিতিতে সহকারী কমিশনার ( ভূমি) নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে খাস জমি উদ্ধার অভিযান পরিচালিত হয়।

উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ৯৮.৫৮ একর ধানী শ্রেনীর খাস জমি যা বেদখলে ছিলো তা সরকারি দখল পুনরুদ্ধার করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেন। উদ্ধারের পর দখলপুনরুদ্ধার জমিতে ২শত লাল পতাকা পুতে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর দেওয়া তথ্য মতে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান প্রভাব খাটিয়ে পরিকল্পিত ভাবে দীর্ঘ বছর ধরে সরকারী জমি দখল করে মাছের ঘের তৈরী করে মাছ চাষ করে আসছে। তাদের দাবী অস্থায়ী লাল ফ্লাগ নই,উপজেলা প্রশাসনের উদ্যেগে দখল উদ্ধার জমির সীমানা পিলার পুতে টেকসই স্থায়ী করনের।

সরকারী জমি উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) নুসরাত ইয়াসমিন জানান,বাহাদুরপুর ইউনিয়নের ৩৬নং বাহাদুরপুর মৌজায় ৩টি দাগে সরকারী ৩শ বিঘা জমি দখলে নিয়ে বিশাল মৎস ঘের করে মাছের ব্যবসা পরিচালনা করছিলো সাবেক মেয়র ও ইউপিচেয়ারম্যান। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তা অভিযান পরিচালনা করে দখল পুনরুদ্ধার করা হলো।

এর আগে গত ১৯ নভেম্বর ২০২৪ইং তারিখে যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা মৌজায় শার্শার সাবেক সংসদ সদস্য আফিল উদ্দিনের মালিকাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেড এর অবৈধ্যভাবে দখলকৃত ৪১.৯৬ একর (খাস ৩৯.৩৯ একর ও ভিপি ক তফসিলভুক্ত ২.৫৭একর) জমি ১৫০টি বাশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে উপজেলা প্রশাসন কর্তৃক দখল মুক্ত করা হয়।

শার্শা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারী জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান জানান,গত ১৯ নভেম্বর ও আজ ১২ ডিসেম্বর সকাল হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার( ভূমি )কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন। সবধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার অভিযানের পর সরকারী জমি অবৈধ্য দখলে রাখার দ্বায়ে অভিযুক্ত বেনাপোল পৌরসভার সাবেক মেয়র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশরাফুল আলম লিটন আইডিতে পোস্ট লিখে জানান,তার শাখারী পোতা মৌজায় ক্রয় সূত্রে ৮৯০-৮৯১,৪০ একর জমি রয়েছে যা জমির মালিকগনের উপস্থিতিতে সমিানা নির্ধারন শেষে ভেড়ি করা হয়েছে। তার দাবী ভেড়ির চৌহাদ্দির মধ্যে ১ শতক বেশী জমি নাই।

স্থানীয় বাসিন্দাসহ সরকারী জমি উদ্ধার কার্যক্রমের প্রত্যক্ষদর্শীরা জানান,বাহাদুরপুর ইউনিয়নে আরো সরকারী খাস জমি রয়েছে যা দখল পুনরুদ্ধার হওয়া প্রয়োজন।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন