সর্বশেষ খবরঃ

শার্শায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

শার্শায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
শার্শায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শায় সবুজ ( ২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত সবুজ উপজেলার যাদবপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে ও আহত রাজু খাজুরা গ্রামের নূর হোসেনের ছেলে।

বুধবার ( ৪ জুন ) রাতে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় রাজু (২২ )নামে আরও এক যুবককে কুপিয়ে মারাত্মক যখম করা হয়েছে। রাজু একই গ্রামের নূর হোসেনের ছেলে।

জানাগেছে, নিহত সবুজ,রাজু ও কালু এরা তিনজন রাত ১০ টার দিকে উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিন বুজরুজবাগানগামী মাটির রাস্তা দিয়ে মাঠের দিকে যায়। সে সময় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা অতর্কিতভাবে সবুজ ও রাজুকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে।পরে স্থানীয়রা সবুজ ও রাজুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। রাজু বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হামলার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে বলে তিনি আরো জানান।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন