সর্বশেষ খবরঃ

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা

শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা থানাধীন চটকা পোতা গ্রামে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পিতা কামাল উদ্দিন (৪৫) আত্নহত্যা করেছেন। পিতার হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন শিশু সাব্বির (৫) ও জাবির (৩)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কামাল উদ্দিন চটকাপোতা দক্ষিনপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে পেশায় একজন ভ্যানচালক। মঙ্গলবার( ১লা ) সেপ্টেম্বর সকালে নিজ বাড়িতে এই হত্যা ও আত্নহত্যা সংঘটিত হয়।

এলাকাবাসীর দেওয়া সংবাদে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন ও তাদের ঘরে মোট ৭ সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে  সপ্তাহ খানেক আগে তৃতীয় স্ত্রী তার দুই শিশু সন্তানকে রেখে তার পিত্রালয়ে ( নড়াইল) চলে যায়। আজ আকস্মিক কামাল তার দুই শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে নিজেও গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক  উদ্ধার হওয়া লাশ মর্গে প্রেরণের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত কামাল উদ্দিন আত্নহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রির্পোট বের হলে প্রকৃত মৃত্যু রহস্য জানা যাবে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর