সর্বশেষ খবরঃ

শার্শায় তৃপ্তির দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবীতে নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচী

শার্শায় তৃপ্তির দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবীতে নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচী
শার্শায় তৃপ্তির দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবীতে নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার :: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপি ঘোষিত প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন প্রাপ্ত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন পুর্নবহালের দাবীতে তৃণমূলের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচী পালন করেছেন।

সোমবার ( ২৯ ডিসেম্বর ) দুপুরে উপজেলার শার্শা বলফিল্ড ময়দানে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক জড়ো হয়ে এই অবস্থান কর্মসূচী পালন করেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানসহ দলীয় নিতী নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে সমবেত নেতাকর্মীরা তৃপ্তির মনোনয়ন পুনর্বহাল চেয়ে “ শার্শার মাটি,তৃপ্তি ভাইয়ের ঘাটি”,“তৃপ্তি ভাই নাই,রাজপথ ছাড়ি নাই”সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে সমবেত নেতা-কর্মী ও সমর্থকদের চাহিদা মোতাবেক বিকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার ফজলে ওয়াহিদের নিকট নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন মফিকুল হাসান তৃপ্তি।

বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে বলেন,আপনাদের চাওয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শার্শায় বিএনপির বিজয় সুনিশ্চিত করতে মফিকুল হাসান তৃপ্তি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আশাকরি দলীয় হাইকমান্ড সুবিবেচনা করবেন।

হাজার হাজার তৃপ্তি সমর্থকদের মাঝে উপস্থিত হয়ে তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনিতী করি। এসময় আমি দলের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমি শার্শার মানুষের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছি। সেসব বিবেচনায় দল আমাকে প্রাথমিক ভাবে মনোনয়ন দিয়েছিলো এবং সেমত আমি উপজেলার ১১টি ইউনিয়ন ঘুরে নেতা-কর্মীদের সুসংগঠিত করেছি।

আমার দলের বিরোধীপক্ষরা আমার নামে অনেক অপপ্রচার চালালেও দলের স্বার্থে আমি প্রতিবাদ করিনী। আপনারা সবই জানেন,এসমবেত উপস্থিতি তার প্রমান। এখন আপনারা সুশৃক্ষল থেকে, কাফনের কাপড় না পরে,সড়ক অবোরোধ না করে, জনদূর্ভোগ সৃষ্টি করে দলের বদনাম না করে,অবস্থান কর্মসূচীর মাধ্যমে দলের হাইকমান্ডকে আপনাদের দাবী জানান।

আগামীর রাষ্ট্র নায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলীয় নিতীনির্ধারকরা অবশ্যই আপনাদের চাওয়ার প্রতি সুনজর দিবেন।

উল্লেখ্য,এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়নপান মফিকুল হাসান তৃপ্তি। তবে ২৪ ডিসেম্বর হঠাৎ করেই নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে চুড়ান্ত দলীয় মনোনয়ন দেওয়া হয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে।এরপর থেকেই শার্শায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বিভাজন তৈরী হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন