সর্বশেষ খবরঃ

শার্শায় জনপ্রিয়তায় তৃপ্তি শীর্ষে থাকলেও বিএনপি’র চুড়ান্ত মনোনয়ন পেল লিটন

শার্শায় জনপ্রিয়তায় তৃপ্তি শীর্ষে থাকলেও বিএনপি’র চুড়ান্ত মনোনয়ন পেল লিটন
শার্শায় জনপ্রিয়তায় তৃপ্তি শীর্ষে থাকলেও বিএনপি’র চুড়ান্ত মনোনয়ন পেল লিটন

স্টাফ রিপোর্টার ::  যশোর-১ ( শার্শা ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। বুধবার ( ২৪ ডিসেম্বর ) রাতে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

দলীয় সূত্রে জানা গেছে,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় নুরুজ্জামান লিটনকে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, দল থেকে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর নাম ঘোষণা হতে পারে- এটি আগেই জানানো হয়েছিল। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে এ আসনে আমাকে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।

এর আগে প্রাথমিকভাবে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। গত দেড় মাস ধরে তিনি এলাকায় ব্যাপক গনসংযোগ ও ওঠান বৈঠক করেছেন। তবে গত শনিবার( ২৯ নভেম্বর )বিকালে উপজেলার শার্শা বাজারে ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপির নেতা-কর্মীরা যশোর-১ শার্শা আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন চেয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

নানা নাটকীয় ঘটনা, বড় অঙ্কের অর্থ লেনদেনে মনোনয়ন পরিবর্তনের গুঞ্জনের মধ্য দিয়েই শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে আরও দু-জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা হলেন-শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক অভিঙ্গতা,মাঠ জরিপ ও গোয়েন্দা তথ্যে জনপ্রিয়তায় মফিকুল হাসান তৃপ্তি এগিয়ে থাকলেও শেষ মূহুর্তে দলের সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তন হতে পারে আত্নঘাতী সিদ্ধান্ত। রাজনৈতিক মাঠে আওয়ামীলীগ দল হিসাবে নিষিদ্ধ হলেও আসনটিতে রয়েছে জামায়াতের শক্ত অবস্থান। আসনটিতে প্রার্থী হিসাবে তৃপ্তির সরে যাওয়াটা বিরোধী শিবিরে অনেকটা স্বস্তির।

বর্নাঢ্য রাজনৈতিক  জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের রাজনীতি দিয়ে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে হাতে খড়িদেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে এসএম হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।এর পর কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি শার্শা আসন থেকে ৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।একজন সৎ বিনয়ী ব্যক্তি হিসাবে এলাকায় তিনি সুপরিচিত। যদিও তার বিরুদ্ধে সংস্কারপন্থী ও বিগত ১৭ বছর শার্শার রাজনিতীতে সক্রিয় না থাকার তকমা লাগলেও উপজেলা জুড়ে বিএনপি নেতা-কর্মী ও সাধারন জনগনের মাঝে তৃপ্তির ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১