সর্বশেষ খবরঃ

লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

(পটুয়াখালী) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ( ৮ অক্টোবর ) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দুমকি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে।

দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই )দেলোয়ার হোসেন জানান, “ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় এটি নৌ-পুলিশের অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। বিষয়টি তাদের জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন।”

দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ পাহারায় নিয়োজিত ছিল।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন