সর্বশেষ খবরঃ

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল কারাগারে

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল কারাগারে
লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল কারাগারে

স্টাফ রিপোর্টার :: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলে হামলার মামলায় সাবেক লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম এর জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার( ৩০ জুলাই )বেলা সাড়ে ১১টায় লোহাগড়া আমলী আদালতের বিচারক রতনা সাহা জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি )এডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আশরাফুল আলম লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ছাড়াও লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতির দ্বায়িত্বে ছিলেন।

জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাত্র আন্দলনে হামলার ঘটনায় গত বছরের( ৯ ডিসেম্বর )সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ নম্বর আসামি করা হয় মেয়র আশরাফুল আলমকে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কর্মসূচি চলাকালে সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করা হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এতে নড়াইল জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা,বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন