সর্বশেষ খবরঃ

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কঙ্গনা

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কঙ্গনা
লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কঙ্গনা

কিছু দিন পরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

এনডিটিভির তথ্য অনুসারে, গতকাল বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের।এ অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজেপি প্রার্থী হিসেবে কঙ্গনার নাম ঘোষণার পর এক্সে ( টুইট ) একটি পোস্ট দিয়েছেন।এতে কঙ্গনা লেখেন, ‘আমার প্রিয় ভারত এবং ভারতীয় জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে। লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে বিজেপি জাতীয় নেতৃত্বে আমার নাম ঘোষণা করেছে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, বিজেপির রাজনীতিতে যোগ দেবেন কঙ্গনা। লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন সে গুঞ্জনও অনেক দিনের।

মূলত,বিজেপির পক্ষে সাফাই গাওয়া,নরেন্দ্র মোদির প্রশংসা করার রেশ ধরেই এই গুঞ্জন চাউর হয়। সর্বশেষ রাজনীতিতে নাম লেখিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে