সর্বশেষ খবরঃ

নড়াইলে গৃহবধূকে ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবক গ্রেফতার

নড়াইলে গৃহবধূকে ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবক গ্রেফতার
নড়াইলে গৃহবধূকে ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবক গ্রেফতার

উজ্জ্বল রায় :: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত মোঃ নাঈম শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মোঃ নাঈম শেখ নাড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালচর গ্রামের মোঃ মামুন শেখের ছেলে।

বুধবার ( ৩ ডিসেম্বর )সন্ধ্যায় নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়,নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাজে চাকরি করেন। তিনি একমাত্র সন্তান নিয়ে নিজ বাড়িতেই থাকতেন। গত সোমবার (১ ডিসেম্বর) রাতে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের যুবক নাঈম শেখ।

এ ঘটনায় মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) ভুক্তভোগী ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নাঈম শেখকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর ওইদিন রাতেই নড়াগাতী থানা পুলিশের একটি দল খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আশিকুর রহমান বলেন,মামলা দায়েরের পর দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর )তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত