সর্বশেষ খবরঃ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় তিনজন নিহত

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় তিনজন নিহত
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের উখিয়ায় ১৫ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ শামীম হোসেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর ) রাতে উখিয়ার ১৫ ও ১৭ নম্বর ক্যাম্পে এই হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করা হয়।এর আগে একইদিন দুপুরে আরেকজন রোহিঙ্গাকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন-১৭ নম্বর ক্যাম্পের এইচ/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম ( ৩৫ ), মো. আলীর ছেলে মো. জোবায়ের ( ১৬ ), ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক ( ২৭ )।

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন-১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মোঃ শফির ছেলে আনোয়ার সাদেক (২৭), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন ( ২৮ ) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ ( ১৮)।

ওসি শামীম হোসেন জানান, মঙ্গলবার রাতে ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক ও ১৭ নম্বর ক্যাম্পের সি/৭৭ ব্লক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ( আরসা ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের ( আরএসও ) সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও কয়েকজন।আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ( ৫ ডিসেম্বর ) বিকেল ৩টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ইমাম হোসেন নামে আরেক রোহিঙ্গা যুবক নিহত হন। এ নিয়ে একইদিনে ( মঙ্গলবার ) রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৪ রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন