সর্বশেষ খবরঃ

রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: নগরীর একটি ছাত্রাবাস থেকে পুলিশ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( রুয়েট )এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃত শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের আরবান প্ল্যানিং( ইউআরপি ) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সে রংপুর শহরের কোতোয়ালি থানার বনানীপাড়া মহল্লার নূর ইসলামের ছেলে।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি )মেহেদী মাসুদ জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে খবর পেয়ে ফুদকিপাড়ার ‘এবেলা ছাত্রাবাসে’র নবম তলার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া মেহেদী হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের( সিআইডি )কর্মকর্তারা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত ও ঘটনাস্থলে তদন্তের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ওসি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মেহেদী হাসান আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য বিশ্লেষণের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পুলিশি তদন্ত চলছে।

ছাত্র উপদেষ্টা জানান,মেহেদীর ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক শেষ করে বেরিয়ে গিয়েছে। কিন্তু এক বিষয়ে ফেল হয় মেহেদী।এ নিয়ে তার ডিপ্রেশন ছিল। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এই ডিপ্রেশনের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান