সর্বশেষ খবরঃ

রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার

রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি )রাত আনুমানিক ২টায় রিভারাইন বিজিবি’র অধীনস্থ কৈখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও- নায়েব সুবেদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কৈখালী বিওপি হতে দক্ষিণে এবং শুণ্য লাইন হতে পূর্ব দিকে কৈখালি এলাকার গোলাখালি নদীর পাড়ে চিংড়ি ঘেরে (জিআর নম্বর-০৫৩৫৪২ এমএস ৭৯-এফ/৪) একটি চোরাচালান বিরোধী বিশেষ অপারেশন পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে গোলাখালি নদীর পাড়ে চিংড়ির ঘেরের কোনায় মাটির নিচে পুতে রাখা অবৈধভাবে ভারত থেকে আনয়নকৃত ১৪ টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি, স্প্রীং ০৯টি,পিষ্টন হোল্ডার ৫০টি এবং এলকে রেঞ্জ ২২টি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ( চার লক্ষ সত্তর হাজার দুইশত ) টাকা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল।উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী এর অতিরিক্ত পরিচালক লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ বলেন, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে আমাদের এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আরো খবর

পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া