সর্বশেষ খবরঃ

রাজধানীতে শিশু ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা

রাজধানীতে শিশু ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী এক কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় উত্তেজিত জনতা।পরে গণপিটুনিতে অভিযুক্ত ঐ কিশোরের মৃত্যু হয় বলে জানা গেছে। মঙ্গলবার ( ১৮ মার্চ ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে,পুলিশের গাড়ির উপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।

জানা গেছে, এঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক ( তদন্ত ) আশিকুর রহমান আশিকসহ আটজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন সংবাদমাধ্যমকে তিনি বলেন,ধর্ষণে অভিযুক্তকে থানায় নেওয়ার পথে লোকজন পুলিশের গাড়িতে হামলা করে। এসময় তারা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন