সর্বশেষ খবরঃ

রাজধানীতে ভবনের ছাদ থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে ভবনের ছাদ থেকে নারী ও যুবকের লাশ উদ্ধার
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: রাজধানীর তুরাগ কামারপাড়া একটি পাঁচ তলা ভবনের ছাদের একটি রুম থেকে মৌসুমী ও ইব্রাহিম নামে দুজনের লাশ উদ্ধার করছে পুলিশ। পুলিশ ধারণা করছে,মৌসুমী নামের ওই নারীকে জবাই করে হত্যার পর ইব্রাহিম আত্মহত্যা করেছে।

সোমবার ( ১১ মার্চ ) রাতে এই তথ্য নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোস্তফা আনোয়ার। তিনি জানান, তুরাগ কামারপাড়া এলাকার একটি পাঁচ তলা বাড়ির ছাদের একটি রুম থেকে মৌসুমী ও ইব্রাহিম নামের দুজনের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি আরও জানান, দুজনের সম্পর্কটা কি ছিল এখনও জানা যায়নি।

এদিকে, ঘটনাস্থল থেকে তুরাগ থানার ( ইন্সপেক্টর তদন্ত ) মোঃ আবু সাইদ মিয়া জানান, যতটুকু জানা গেছে মৌসুমীর সঙ্গে ইব্রাহিমের অনেক আগে থেকেই পরিচয়। মৌসুমী তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় থাকতো।

আর ইব্রাহিম কামারপাড়ার ৫ তলার ছাদে এক রুম ভাড়া নিয়েছিল চলিতে বছরের জানুয়ারি মাসে। দুজনের আগে থেকে পরিচয় থাকার কারণে দুজন দুজনেরই বাসায় যাতায়াত করতেন।

তুরাগ থানার ইন্সপেক্টর ( তদন্ত )  মোঃ আবু সাইদ মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান