সর্বশেষ খবরঃ

রফতানির জন্য আমদানিকে বহুমুখী করতে হবেঃবাণিজ্য প্রতিমন্ত্রী

রফতানির জন্য আমদানিকে বহুমুখী করতে হবেঃবাণিজ্য প্রতিমন্ত্রী
ফাইল ছবি,বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র সঙ্গে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ( ২৯ মে ) বাণিজ্য মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনায় রফতানি পণ্য বহুমুখী করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য রফতানির সঙ্গে আমদানিকে বহুমুখী করতে হবে। ব্যবসার সুবিধায় জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ করেছে সরকার। বি টু বি যোগাযোগের মাধ্যমে একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে কাজ হচ্ছে।

তিনি আরও বলেন, ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর, পায়রা বন্দর, দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে উঁচু করেছে। বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণে আসিয়ান দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে। আগামী বিশ্বের কূটনীতি বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে হতে যাচ্ছে।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা বলেন, ‘ফিনল্যান্ড-বাংলাদেশের দীর্ঘসময় ধরে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে একধাপ এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবরে বিনিয়োগে আগ্রহী এমন ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল বাংলাদেশে আসবে। তারা বাংলাদেশের সমজাতীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হয়েও ব্যবসায় আগ্রহ আছে,সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।

এ সময় ফিনল্যান্ডের কাউন্সিলর সানা ওরাভা,অতিরিক্ত সচিব মোঃ নাভিদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১