সর্বশেষ খবরঃ

যুব এশিয়া কাপের অষ্টম শিরোপা জিতলো ভারত

যুব এশিয়া কাপের অষ্টম শিরোপা জিতলো ভারত
যুব এশিয়া কাপের অষ্টম শিরোপা জিতলো ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে ভারত। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের অষ্টম শিরোপা জিতে নেয় ভারতের যুবারা। এ নিয়ে টানা তৃতীয়বার মহাদেশীয় এই শিরোপা জিতলো ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

ফাইনালে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ভারতের বোলারদের তোপের মুখে নির্ধারিত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩২ ওভারে ১০২ রান। সেটা ২১.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ভারতের যুবারা।

ব্যাট হাতে ভারতের অংকৃশ রাগুভানশি ৫৬ রান করেন। ৬৭ বলে ৭ চারে এই রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তার সঙ্গে ৪৯ বলে ২ চারে ৩১ রানে অপরাজিত থাকেন শাইক রাশেদ।

দ্বিতীয় উইকেটে তাদের ৯৬ রানের জুটিতে ভারত জয় পায় এবং শিরোপা জিতে নেয়। দলীয় ৮ রানে আউট হন একমাত্র ব্যাটসম্যান হারনর সিং। তিনি ৫ রান করে শ্রীলঙ্কার বোলার ইয়াসিরু রদ্রিগোর বলে আউট হন।

তার আগে শ্রীলঙ্কার ইনিংসে ১৯ রানের বেশি করতে পারেননি কেউ। অপরাজিত ১৯ রান করেন বোলার রদ্রিগো। ১৫ রান করেন রাভিন ডি সিলভা। আর ১৪টি করে রান করেন সাদিশা রাজাপাকসে ও মাথিশা পাথিরানা। বল হাতে ভারতের ভিকি অস্তোয়াল ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন কুশাল তাম্বে।

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড