সর্বশেষ খবরঃ

যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন
যুবক অপহরণ মামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের মিজানুরের ছেলে সজিব ওরফে আকাশকে (২৮)অপহরণ পূর্বক মুক্তিপন দাবি করে মারধরের ঘটনায় বেনাপোল পোর্টথানায় দায়েরকৃত এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাদী শিরিনা আক্তার।

শুক্রবার( ১৩ মার্চ ) সকালে নাভারনস্থ বাদীর বাসভবেন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তি দাবী করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাদী শিরিনা খাতুন উপস্থিত গনমাধ্যমকর্মীদের বলেন,গত ১৯ ফেব্রুয়ারী ২৬ তারিখ বিকালে নারায়নপুর গ্রামের নতুনপাড়া এলাকার  স্বামীগৃহ হতে এজাহারনামীয় আসামীরা অপহরণ করে নিয়ে যায়। পরে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্ঠায় তার ছেলে সজিবকে অপহরণকারীরা মারপিট করে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন ২০ ফেব্রুয়ারী শুক্রবার এলাকাবাসীর খবরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তার ছেলেকে চিকিসাধীন অবস্থায় দেখতে পাই।

এ ঘটনায় তিনি বেনাপোল পোর্টথানায় ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাতনামা রেখে এজাহার দায়ের করেন। অদ্যাবধি বেনাপোল পোর্ট থানা পুলিশ প্রশাসন আসামীদের ধরতে ব্যার্থ হয়েছে। আসামীরা প্রকাশ্য ঘোরা ফেরাসহ তাদের স্বজনরা আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানো,মামলা তুলে নেওয়ার অনবরত হুমকি দিচ্ছে।

বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তাকে বারংবার জানিয়ে আসামীদের গ্রেফতারের কথা বললেও তিনি তা আমলে নিচ্ছে না।এমত অবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিকার ও সুবিচার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে যশোরের পুলিশ সুপারসহ প্রশাসনের উর্দ্ধতণদের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্টথানার সাব ইন্সেপেক্টর মামুনের নিকট কল করেও ফোন রিসিভ না করাই বক্তব্য জানা যাইনী।

স্থানীয়রা জানান,অপহরণ কান্ডে জড়িত সকলে চিহিন্ত মাদক ব্যবসায়ী। গাঁজা চুরি নিয়ে সজীবকে আসামীরা তুলে নিয়ে মারপিট করছে। বর্তমানে নারায়নপুর ও তার পাশ্ববর্তী এলাকা মাদককারবারী ও মাদকসেবীদের আখড়ায় পরিনিত হলেও স্থানীয় পুলিশ প্রশাসনের ভুমিকা রহস্যজনক।

মাদকারবারীদের আনাগোনায় এলাকাবাসী ভিতসন্ত্রস্ত থাকে।প্রশাসনিক তৎপরতা না থাকায় এলাকার ওঠতি বয়সি যুবকেরাও মাদক ব্যবসায় ঝুঁকছে।

এ বিষয়ে যশোর পুলিশের নাভারন সার্কেলের সিনিয়র এ এস পি মোঃ আরিফ হোসেন বলেন,যশোর জেলা পুলিশ মাদক নির্মূলের লক্ষে মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর। অভিযোগটি খতিয়ে দেখে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ