সর্বশেষ খবরঃ

যুক্তরাজ্যে ২লাখ টাকায় বিক্রি হলো ১টি লেবু

যুক্তরাজ্যে ২লাখ টাকায় বিক্রি হলো ১টি লেবু
যুক্তরাজ্যে ২লাখ টাকায় বিক্রি হলো ১টি লেবু

যুক্তরাজ্যে ২৮৫ বছরের পুরোনো একটি লেবু ,নিলামে ১ হাজার ৪১৬ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৭ হাজার টাকার বেশি সমপরিমান।

যুক্তরাজ্যের শর্পশায়ার শহরে ব্রেটেলস অকশনিয়ার্স নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান এটি বিক্রি করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এ খবর প্রকাশ করেছে।

নিলামকারীর বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্রেতারা লেবুটি তাদের প্রয়াত চাচার দেওয়া পুরোনো ক্যাবিনেটে পায়।

মূলত,পুরোনো ক্যাবিনেটটি নিলামে তোলার জন্য ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছিলেন, ওই সময়ে ক্যাবিনেটের পেছনের দিকে লেবুটি দেখতে পান।

বাদামি রঙের লেবুর গায়ে খোদাই করে লেখা রয়েছে, ‘১৭৩৯ সালের ৪ নভেম্বর মি. পি লু ফ্রাঞ্চিনির পক্ষ থেকে মিস ই ব্যাক্সটারকে দেওয়া হলো।’।

নিলামকারী প্রতিষ্ঠান ব্রেটেলস অকশনিয়ার্সের কর্ণধার ডেবিট ব্রেটেল বলেন, ‘আমরা ভেবেছিলাম, লেবুটি নিলামে তুলে মজা করব এবং এর মূল্য ৪০-৬০ পাউন্ড রাখব। কিন্তু এর মূল্য উঠে যায় ১৪১৬ পাউন্ড।’

ধারণা করা হচ্ছে, লেবুটি রোমান্টিক কোনো উপহার হিসেবে ঔপনিবেশিক ভারত থেকে ইংল্যান্ডে নেওয়া হয়েছিল।

আরো খবর

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার