সর্বশেষ খবরঃ

যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক

যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক

যশোর প্রতিনিধি :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ৩ কেজি ৬৪১গ্রাম ওজনের ৩১পিস স্বর্ণবারসহ দুই স্বর্ণ পাচারকারী আটক হয়েছে| শনিবার( ২০জুন )সকালে যশোর নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশীকালে উল্লেখিত স্বর্ণ বারউদ্ধারসহ দুই পাচারকারীকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা|

আটককৃতরা হলো-নড়াইল জেলার নাড়াগাতি থানাধীন খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোর জেলার কোতয়ালী থানাধীন বালিয়া ভেকুটিয়া গ্রামের সানুর ছেলে মোঃ আনিস ( ৩৬)| এ সময় স্বর্ণপাচারে ব্যবহৃত সাদা রং এর প্রাইভেটকারটি জব্দ করা হয়|

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়| উদ্ধার হওয়া স্বর্ণের সিজার মূল্য সাত কোটি আটষট্টি লাখ ছত্রিশ হাজার টাকা|

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি হতে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঢাকার ধোলাইপাড় এলাকার স্বর্ণপাচারকারীদের নিকট হতে স্বর্ণবারগুলো সংগ্রহ করে সড়ক পথে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহণ করছিলো মর্মে  স্বীকার করেছেন|

উদ্ধার হওয়া স্বর্ণবার যশোর ট্রেজারীতে জমা দেওয়াসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আসামী কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে|

আরো খবর

কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার