সর্বশেষ খবরঃ

যশোরে স্ত্রীর হাতে স্বামী খুঁন ঘটনার মূল হোতা রবিউল গ্রেফতার

যশোরে স্ত্রীর হাতে স্বামী খুঁন ঘটনার মূল হোতা রবিউল গ্রেফতার
যশোরে স্ত্রীর হাতে স্বামী খুঁন ঘটনার মূল হোতা রবিউল গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরে পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুনের মূল পরিকল্পনাকারী এবং হত্যায় সহায়তাকারী রবিউল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

বুধবার ( ১০ মে ) র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা কোতয়ালী মডেল থানা এলাকাধীন শংকরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আত্নগোপনে থাকা পরকীয়া প্রেমিক রবিউল ইসলামকে গ্রেফতার করে।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, স্ত্রী সেফালী বেগমের পরকীয়া প্রেমিক রবিউল এর পরিকল্পনামাফীক গত ৯ মে প্রথমে খাবার পানিতে ঘুমের ঔষধ মিশ্রিত করে খায়িয়ে ও পরে বিষাক্ত ইনজেকশান পুশ করে স্বামী জহির হাসানকে হত্যা করে ও সে স্ট্রোক করে মারা গেছে বলে প্রচার করতে থাকে।এলকাবাসী সহ স্বজনরা নিহতের হাতে ইনজেকশনপুশ করা দেখে সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ সদস্যরা সেফালীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাযতে নেন।নিহত জহির হাসান যশোরের বকচর এলাকার মৃত হোসেন আলীর ছেলে।হত্যাকান্ডের ঘটনায় নিহতের বোন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হত্যাকান্ডের মূলপরিকল্পনাকারী ও সহায়তাকারী রবিউলকে হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী