
যশোর প্রতিনিধি :: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য লুৎফর কবীর বিজুকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে যশোর সদরের আর এন রোড এলাকা থেকে আটক করে পুলিশ। শুক্রবার ( ১২ ডিসেম্বর ) সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করেন কতোয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার দায়িত্বরত ইন্সপেক্টর ( তদন্ত ) কাজী বাবুল হোসেন বিজুকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,বিএনপির গাড়ি পোড়ানোর একটি ঘটনায় লুৎফর বীজুর সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টাতা নিশ্চিত হওয়ায় তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিজু সর্বশেষ যশোর জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদের দায়িত্বে ছিলেন বলে আরো জানা গেছে।