সর্বশেষ খবরঃ

যশোরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

যশোরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা থেকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা ইউনিয়নে বেড়াতে এসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক কিশোর। আহত হয়েছেন তার দুই বন্ধু, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন ) সকালে ঈদুল আজহার নামাজ শেষে সাতক্ষীরার কালীগঞ্জ থানার কুলুপাড়া গ্রামের মোহাম্মদ ছেলে হৃদয় ( ১৮ ),মুস্তাফিজুর রহমানের ছেলে সাঈদ ( ১৫ ),এবং নলতার মাগুরী গ্রামের মনিরুল ইসলামের ছেলে নীরব( ১৩) একটি হাঙ্ক মোটরসাইকেলে করে ফুলের রাজধানী খ্যাত গদখালি এলাকায় ঘুরতে আসেন।

দুপুরের দিকে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার সময়, শিওরদাহ-গদখালী সড়কের রেললাইন সংলগ্ন এক মোড়ে পৌঁছালে একটি অজ্ঞাত ইজিবাইককে সাইড দিতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি পিলারে ধাক্কা খেলে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।অপর দুইজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া