সর্বশেষ খবরঃ

যশোরে বিএনপির পদযাত্রায় শার্শার নেতা-কর্মীদের ঢল

যশোরে বিএনপির পদযাত্রায় শার্শার নেতা-কর্মীদের ঢল
যশোরে অনুষ্ঠিত পদযাত্রার ছবি

যশোর প্রতিনিধি :: অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর ঘোষণা অনুযায়ী যশোর জেলা বিএনপির ঐতিহাসিক “ পদযাত্রা” অনুষ্ঠিত। এই “পদযাত্রায়” শার্শা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যশোর জেলা আয়োজিত “পদযাত্রা” শনিবার ( ১৯ আগস্ট )সকাল ১০টায় লালদিঘীরপাড় এলাকায় অবস্থিত বিএনপি পার্টি অফিসের সামনে হতে শুরু হয়ে যশোর শহরের মনিহার চত্তরে গিয়ে শেষ হয়।

পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।দেশীনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শার্শার জনপ্রিয় নেতা,বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।

এর আগে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে শার্শা উপজেলার আনুমানিক ১৫শো নেতা-কর্মী ঐত্যিহাসিক পদযাত্রায় অংশ নেয়। শার্শায় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহাদুজ্জামান, যুব সমাজের আইকন শার্শা থানা যুবদলের সদস্য সচিব মোঃ এমদাদুল হক ইমদাদ,যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক আশরাফুজ্জামান মির্জা,শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক মুয়ামিনুল সাগর,বেনাপোল পৌরস্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ,বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তুহিন হোসেন তরুণ ঐত্যিহাসিক পদযাত্রায় উপস্থিত ছিলেন।

বিএনপির পদযাত্রা উপলক্ষে যশোর পোস্ট প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে যশোর জেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য ও বেনাপোলের তরুণ সমাজ সেবক মোস্তাফিজুর রহমান বাবু জানান,শার্শার গনমানুষের নেতা মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে ১৪টি বাস,মাইক্রো ও প্রাইভেট যোগে শার্শার প্রায় ঢেড় হাজার নেতা-কর্মী যশোরের পদযাত্রায় অংশ নিয়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী সফল করে আলোড়ন সৃষ্টি করেছে।

আগামীতেও ঐক্যবদ্ধ ভাবে শার্শার জাতীয়তাবাদী শক্তি বিএনপি ঘোষিত সকল দলীয় কর্মসূচী সফল ভাবেই বাস্তবায়ন করবে বলে তিনি আশাবাদী।

আরো খবর

যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক