সর্বশেষ খবরঃ

যশোরে ডিবি পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আকুল আটক

যশোরে ডিবি পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আকুল আটক
যশোরে ডিবি পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আকুল আটক

যশোর প্রতিনিধি ::  শার্শা উপজেলা ছাত্রলীগের সবেক সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা( ডিবি )পুলিশ। বুধবার গভীর রাতে যশোর শহরের রায়পাড়া এলাকায় অবস্থিত তাঁর শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আকুল হোসেন বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আটক আকুল হোসেনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকুল হোসেনের বিরুদ্ধে বর্তমান ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।

এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি ) গুলশান বিভাগের তিনটি দল মিরপুর,দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল হোসেনসহ পাঁচজনকে আটক করে। ওই সময় তাঁর সঙ্গে আটক অন্য চারজন হলেন ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন ও ফজলুর রহমান। তাঁরা সবাই বেনাপোল ও শার্শা উপজেলার বাসিন্দা।

ঐ অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে আটটি বিদেশি পিস্তল,১৬টি ম্যাগাজিন, আটটি গুলি এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ জেল হাজতে প্রেরণ করা হয়েছিলো। জেল হতে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলো।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা