সর্বশেষ খবরঃ

যশোরে অস্ত্র,গুলি,চাকু ও ইয়াবাসহ গ্রেফতার-১

যশোরে অস্ত্র,গুলি,চাকু ও ইয়াবাসহ গ্রেফতার-১
যশোরে অস্ত্র,গুলি,চাকু ও ইয়াবাসহ গ্রেফতার-১

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি )সদস্যদের অভিযানে আগ্নেয়াস্ত্র,গুলি,বার্মিজ চাকু ও ইয়াবাসহ আশরাফুল আলম ওরফে বিপুল ( ২৩) নামের এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। সে যশোর কোতয়ালী থানাধীন আশ্রমরোড এলাকার আক্তারুজ্জামানের ছেলে।

বৃহষ্পতিবার ( ১৪ সেপ্টেম্বর ) সন্ধ্যায় কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস ব্রিফিং হতে জানা যায়,ডিবি পুলিশের এস আই রইস উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় আশ্রম মোড়স্থ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সন্ত্রাসী বিপুলকে গ্রেফতার করে।এসময় তার কাছে থাকা ১টি সচল ওয়ান শুটার গান,১০ রাউন্ড গুলি,১টা বার্মিজ চাকু ও ২৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৫হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এলাকায় দীর্ঘদীন ধরে মাদক ও অস্ত্র বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন।এ সংক্রান্তে গ্রেফতারকৃতের নামে কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস