সর্বশেষ খবরঃ

মারা গেলেন অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপতেগেই

মারা গেলেন অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপতেগেই
ছবি সংগৃহীত

উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপতেগেই সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন। রেবেকার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন প্রেমিক।এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। কেনিয়ার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থান ছিলেন এই নারী দৌড়বিদ। অবশেষে সেখানেই মারা গেছেন রেবেকা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের চিকিৎসকেরা ৩৩ বছর বয়সী এই অ্যাথলেটকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যুর খবর জানিয়েছে উগান্ডা অলিম্পিক কমিটি।

উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তার প্রেমিক তাকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেটা ছিল জঘন্য। এটি একটি কাপুরুষোচিত এবং বিবেকহীন কাজ। এর জন্য আমরা এক বড় মাপের ক্রীড়াবিদকে হারালাম। তাকে কেউ ভুলবে না।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়