সর্বশেষ খবরঃ

মাদক কারবারিদের ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ

মাদক কারবারিদের ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: ঢাকার পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা( ডিবি )পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।গুলিবিদ্ধরা হলেন—লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

বুধবার ( ১৮ জুন )রাত পৌনে একটার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার( এসি )এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার( ওসেক ) ইউনিটে ভর্তি করা হয়। কনস্টেবল সুজনকে ভর্তি করা হয় ১০১ নম্বর ওয়ার্ডে।

চিকিৎসকরা জানিয়েছেন,আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, সকালে তার অস্ত্রোপচার হতে পারে।ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। সে সময় মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।বিস্তারিত পরে জানানো হবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন