সর্বশেষ খবরঃ

মাগুরায় কৃষকদের মাঝে সবুজ আন্দোলনের গাছের চারা বিতরণ

মাগুরায় কৃষকদের মাঝে সবুজ আন্দোলনের গাছের চারা বিতরণ
মাগুরায় কৃষকদের মাঝে সবুজ আন্দোলনের গাছের চারা বিতরণ

আবুল আতা মামুন,স্টাফ রিপোর্টার :: পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন মাগুরার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৯ অক্টোবর ২০২৩ ) সকালে শ্রীকোল ইউনিয়নের বড় বিলা মাঠে কৃষকদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।

সবুজ আন্দোলনের সদস্য সাংবাদিক মহসিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা শাখার সদস্য সচিব এইচ এন কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্যা,শ্রীপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মেম্বার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাগুরা জেলা শ্রীপুর উপজেলা আমার নিজের জন্মস্থান। পরিবেশ রক্ষায় সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে সবুজ আন্দোলন ধারাবাহিক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের মাঝে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরতে আমরা সব সময় তৎপর।

“গাছ লাগান, জীবন বাঁচান” স্লোগানকে সামনে নিয়ে কৃষকদের পাশাপাশি সবাইকে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করছি। বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি প্রান্তিক কৃষক। পরিবেশ বিপর্যয়ের ফলে বজ্রপাতসহ অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কৃষকদেরকে বিপাকে পড়তে হচ্ছে। খাল ও পরিত্যক্ত রাস্তার পাশে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার ফলে প্রচন্ড তাপদাহের মাঝে কৃষকরা যেন একটু বিশ্রাম নিতে পারে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির বনজ, ফরজ ও ঔষধি নিম, আম,কাঁঠাল, বেল, জলপাই, পেয়ারা, হরতকি, নিম লাগানোর পাশাপাশি গাছ বিতরণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে সবুজ আন্দোলনের উপজেলার বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন