সর্বশেষ খবরঃ

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ ( চাঁপাইনবাবগঞ্জ ) জেলা প্রতিনিধি :: চাঁপাইনবাবগেঞ্জে দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের আয়োজনে গতকাল ২৫ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিন ঘটিকায় নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব অফিস হলরুমে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত করে।

বাংলাদেশে নারী নির্যাতনে বিরুদ্ধে আন্তজাতিক প্রতিবাদ দিবস ২০২৫-এর প্রতিপাদ্য হচ্ছে,“ নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি”।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বৈশাখী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মোসাঃ সেরিনা খাতুন । প্রধান অতিথি হিসেবে ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ। স্বাগত বক্তব্য দেন,দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের ৪টি জেলার দায়িত্বপ্রাপ্ত ও সমতা নারী উন্নয়ন সংস্থা সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন ।

স্বাগত বক্তব্যে বলেন,১৯৮১ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয়। ১৩ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী প্রতি চারজনের মধ্যে তিনজন নারী জীবনে কোনো একবার নিকটতম সঙ্গী দ্বারা সহিংসতার শিকার হয়েছেন।

এ নির্যাতনের মধ্যে রয়েছে শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক সহিংসতা। সরকারের কাছে দাবি, নারীর উপর যেকোন ধরনের সহিংসতা চলবে না।

পাঠ্যসূচিতে নারীর প্রতি অসম্মানজনক ও বৈষম্যমূলক বিষয় এবং ভাষা ও শব্দ বাতিল করতে হবে ।কেবলমাত্র নারীকে অধস্তন, ও পুরুষের ভোগ্যবস্তু এবং সন্তান জন্মদানের যন্ত্র হিসেবে ব্যবহার করে থাকে।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ