সর্বশেষ খবরঃ

মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ

মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ
মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ

বাংলাদেশে গত ১৩ অক্টোবর থেকে দুর্গাপূজা মণ্ডপ, মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে বুধবার ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ ( ভিএইচপি )। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্মারকলিপি পেশ করেছে সংগঠনটি।

বিক্ষোভের পর ভিএইচপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জেইন এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা ও সহিংসতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সহিংস হামলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

হিন্দু সমাজ এ ধরনের অমানবিক নৃশংসতা সহ্য করবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহিংসতায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে চাপ প্রয়োগের অনুরোধ জানান সুরেন্দ্র জেইন। অনলাইন পোর্টাল স্ক্রলডটইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিক্ষোভ করে ভিএইচপি। ভিএইচপির পশ্চিমবঙ্গ শাখা গভর্নর জগদীপ ধরকড়কে একটি চিঠি দিয়ে অনুরোধ করেছেন, যাতে তৃণমূল কংগ্রেস সরকার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সহায়তা করে।

বুধবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কাছে বিক্ষোভের সময় হিন্দু সংহতি নামের এক সংগঠনের ৯৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। সংগঠনটির একটি প্রতিনিধিদল এদিন ডেপুটি হাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি দেয়। সেখানে তারা অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার দাবি জানায়।

এদিকে গতকাল বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করে ভিএইচপি। আগরতলায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সমাবেশে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভ শেষে বাংলাদেশ মিশনে একটি স্মারকলিপি পেশ করে ভিএইচপির নেতারা।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর