সর্বশেষ খবরঃ

ভোলায় দুই জলদস্যু আটক

ভোলায় দুই জলদস্যু আটক
ভোলায় দুই জলদস্যু আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় ইসমাইল হোসেন বেচু ( ৩৫) ও নাহিদ হোসেন হৃদয় ( ৩০) নামের দুই জলদস্যুকে আটক করেছে পুলিশ।

এই সময় আটককৃত জলদস্যুদের মোবাইল ফোন নাম্বার (০১৭১৫২৮৮২৮০) বিকাশ একাউন্টে থাকা ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এবং ইসমাইল হোসেন বেচু ও নাহিদ হোসেন হৃদয় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১৯ ফেব্রুয়ারী মেঘনা থেকে মনপুরা ৭ জেলেকে অপহরণ করে মুক্তিপণের ২ লক্ষ ২ হাজার টাকা ৫ টি বিকাশ একাউন্টের মাধ্যমে নেয় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী। ওই ৫টি বিকাশ একাউন্টের নাম্বার ও মুক্তিপণ চাওয়া মোবাইল নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে হাতিয়ার তমরুদ্দিন বাজারে দুই জলদস্যূর অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মনপুরা থানার ওসি সাইদ আহদে এ তথ্য নিশ্চিত করে বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে হাতিয়ার তমরুদ্দিন বাজারে জলদস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে দুই জলদস্যুকে আটক কওে থানায় নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার ( ৩ মার্চ ) বেলা ১১ টায় দুই জলদস্যুকে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির নুরু মিয়া করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতে তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আরো জানা গেছে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর