সর্বশেষ খবরঃ

ভোলায় ট্রাক-টমটম সংঘর্ষে যুবক নিহত

ভোলায় ট্রাক-টমটম সংঘর্ষে যুবক নিহত
প্রতিকী ছবি(সংগৃহীত)

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে ট্রাক-টমটম মুখোমুখি সংঘর্ষে লিটন হাওলাদার ( ৩৫ ) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরো তিনজন আহত হয়েছেন।

নিহত লিটন হাওলাদার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাসান নগর গ্রামের আব্দুর রসিদ হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় মতলব হাওলাদার বাজারে ডেকোরেটর ব্যবসায়ী।

শুক্রবার ( ২৬ নভেম্বর ) দুপুরের দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে রিটন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় একটি মাহফিলের জন্য মাইক ও বিভিন্ন মালামাল নিয়ে টমটমে যাচ্ছিলেন।পথিমধ্যে গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে টমটমে থাকা লিটন হাওলাদার, ইমন, নয়ন ও সাহাদাত আহত হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত লিটনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন