সর্বশেষ খবরঃ

ভোলায় ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক

ভোলায় ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক
ভোলায় ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে ৪৩৪ পিচ ইয়াবা ২ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ মোঃ নিজাম (৩০) ও মো. সিরাজ মাতাব্বর (৩৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ( ১৬ মার্চ ) রাতে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকডোষ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত নিজাম ও সিরাজ জানান, কুমিল্লা ও চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব মাদক ক্রয় করে বাড়িতে রেখে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করেন তারা।

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকডোষ এলাকার একটি বাড়ি থেকে নিজাম ও সিরাজ নামের দুই ব্যক্তিকে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন