সর্বশেষ খবরঃ

চৌগাছা সীমান্ত হতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চৌগাছা সীমান্ত হতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
চৌগাছা সীমান্ত হতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বারসহ শাহআলম নামে একজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি )। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

উদ্ধার কৃত সোনার দাম ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি ) এর অধিনায়ক, লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি জানান,শুক্রবার সকালে বিজিবি জানতে পারে যে, চৌগাছার কাবিলপুর সিমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন।তাৎক্ষনিক তার নেতৃত্বে শাহজাদপুর বিওপি’র টহলদলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার থেকে কৃষকের বেশে শাহ আলমকে দেখে তাদের সন্দেহ হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশী করে কোমরের পিছনে বিশেষ ভাবে লুকিয়ে রাখা এ সোনার বার উদ্ধার করা হয়। একই সাথে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, এরআগেও শাহআলম একাধিকবার সোনা পাচার করেছেন। যা বিজিবির কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় আটক হওয়া শাহআলমের নামে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি