সর্বশেষ খবরঃ

ভোলায় অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মিভূত

ভোলায় অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মিভূত
ভোলায় অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মিভূত

কামরুজ্জামান শাহিন,ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখানে অগ্নিকান্ডে আওয়ামীলীগ অফিস সহ ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। এসময় আগুনে পুড়ে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিসাধিত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ( ২০ অক্টোবর ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুকদেব স্কুলের মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে চরখলিফা সুকদেব স্কুলের মোড়ে তামজিদ নামে এক ব্যবসায়ীর চায়ের দোকানে বৈদ্যূৎতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তেই আগুন পাশের আ’লীগ অফিস সহ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা ও দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, বৈদ্যূৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় ২ ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন