সর্বশেষ খবরঃ

ভোলায় চিংড়ির রেণু উদ্ধারসহ ৫০হাজার মিটার জাল জব্দ

ভোলায় চিংড়ির রেণু উদ্ধারসহ ৫০হাজার মিটার জাল জব্দ
ভোলায় চিংড়ির রেণু উদ্ধারসহ ৫০হাজার মিটার জাল জব্দ

কারুজ্জামান শাহীন :: ভোলার লালমোহনে প্রায় ৬০ লক্ষ টাকার বাগদা ও গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ ছাড়াও জব্দ করা হয়েছে আরও ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও চট জাল।

লালমোহন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা প্রশাসন,মৎস্য অধিদফতর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বেড়ির মাথা এলাকা থেকে এসব চিংড়ির রেণু ও জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত এবংজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ সিরাজ (৫০) ও মোঃ জসিম (৪০) নামের দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জরিমানার দন্ড প্রাপ্তরা- মোঃ জসিম এবং মোঃ সিরাজ পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নেরবাসিন্দা ।

অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবংউপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও লালমোহন থানাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য