সর্বশেষ খবরঃ

ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক :: চাঁদা দাবি এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গত বুধবার( ৩ জুন )গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করে জামিনুর রহমান তুহিন নামের এক ব্যবসায়ী।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ( পিবিআই ) নির্দেশ দিয়েছেন। বাদী জামিনুর রহমান তুহিন গোপালগঞ্জের রাতইল গ্রামের মোঃ কাওছার আলী শেখের ছেলে।

মামলায় অভিযুক্ত সাংবাদিকরা হলেন- ক্রাইম নিউজের (অনলাইন) সম্পাদক ও প্রকাশক এজেড আমিনুজ্জামান রিপন, সহকারী সম্পাদক এস এম মুশফিকুর রহমান ইরান এবং বার্তা সম্পাদক নাহিদুর রহমান নাহিয়ান, নজর বিডির ( অনলাইন ) উপদেষ্টা সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল এবং সম্পাদক মুহাম্মাদ আমিনুল ইসলাম,দৈনিক যুগকথার সম্পাদক শেখ মোহাম্মাদ মাহাবুবুর রহমান এবং একজন অজ্ঞাতনামা গোপালগঞ্জ প্রতিনিধি, দৈনিক ভোরের বানীর সম্পাদক জিয়া উদ্দিন খান, প্রতিনিধি মো. সিহাব উদ্দিন এবং দৈনিক দেশ সময়ের গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে অভিযুক্তরা ভাটিয়াপাড়া ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বাদীর রড-সিমেন্টের দোকানে যান। সেখানে তারা বাদীর আয়ের উৎস নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন তোলেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দুর্নীতি দমন কমিশনের ( দুদক) ভয় দেখান এবং নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে বাদীর বড় ভাই মিজানুর রহমান রিপন প্রধান অভিযুক্তকে ১ লাখ টাকা দেন। চাঁদার বাকি টাকা না পেয়ে আসামিরা ক্ষুব্ধ হয়ে গত ২৫ ও ২৬ মে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ‘আলাদীনের চেরাগ’ উপাধি দিয়ে বাদীর বিরুদ্ধে একাধিক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন।

ব্যবসায়ী জামিনুর রহমান তুহিন বলেন, যে বাড়িটিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেটি মূলত আমার বাবার তৈরি। এছাড়া আমার নিজস্ব কোনো হাউজিং, বাগান বাড়ি বা রিসোর্ট নেই। সম্পূর্ণ ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করে আমার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করা হয়েছে।’

এ বিষয় অভিযুক্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলাটিকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তারা ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন।

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড