সর্বশেষ খবরঃ

ভিমরুলের কামড়ে সাতক্ষীরায় এক কৃষকের মৃত্যু

ভিমরুলের কামড়ে সাতক্ষীরায় এক কৃষকের মৃত্যু
ভিমরুলের কামড়ে সাতক্ষীরায় এক কৃষকের মৃত্যু

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালি গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে কৃষক সামছুর গাজী(৫০) ভিমরুলের কামড়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ( ১ আগস্ট ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান জানান,সামছুর গাজী বৃহস্পতিবার বিকালে তার বাড়ির পাশে বাগানে কাজ করছিলেন। এসময় তার বাগানের মধ্যে একটি গাছে ভিমরুলের চাক( বাসা )ছিলো।অসাবধানতাবশত ওই গাছে তিনি হাত দিলে হঠাৎ করে চাক থেকে অসংখ্য ভীমরুল বেরিয়ে এসে তার সারা শরীরে কামড় দেয়।

এরপর তিনি বাড়ি ফিরে গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হন। যদিও চিকিৎসক তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, তবে, তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাননি। অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন