সর্বশেষ খবরঃ

ভারতে পালানোর সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় বেনাপোল যুবলীগ নেতা আটক
ভারতে পালানোর সময় বেনাপোল যুবলীগ নেতা আটক

আনোয়ার হোসেন :: বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় ভোলা সদর থানার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজ উদ্দিন কে (৫৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি ) সদস্যরা।

বুধবার ( ৬ নভেম্বর ) সকাল ১০টা ৩০মিঃ সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহানউদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে ও সে ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল, ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে।

এ তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং এই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে এলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজ উদ্দিনের নিজ এলাকা ভোলায় খোঁজ খবর নিয়ে জানা যায়, সে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।

আটক যুবলীগ নেতাকে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তাকে ভোলার সদর থানার বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ হস্তান্তর করবেন বলে জানা গেছে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান