সর্বশেষ খবরঃ

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত-৪

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত-৪
ছবি সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। স্থানীয় সময় বুধবার রাতে বিহারের বক্সারের কাছাকাছি একটি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে আসা নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি বক্সারের কাছাকাছি অবস্থিত রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি লাইনচ্যুত হয়। যাত্রাবাহী ট্রেনটি আসাম রাজ্যের গুয়াহাটি নিকটবর্তী কামাখ্যার দিকে যাচ্ছিল।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এনডিটিভিকে দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জাতীয় ও রাজ্য পর্যায়ের দুর্যোগ বিভাগের সদস্যরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিহারের রাজধানী পাটনার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বক্সার ও ভোজপুরের জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের ঘটনাস্থলে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয় জানিয়েছে, তাঁরা রঘুনাথপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার দুর্ভাগ্যজনক বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সূত্র: এনডিটিভি।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী