সর্বশেষ খবরঃ

ভারতের লোকসভা নির্বাচনে দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিজয়ী

ভারতের লোকসভা নির্বাচনে দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিজয়ী
ছবি সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করে জয়ের দেখা পেয়েছেন এই দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

রাজনীতির ময়দানে একেবারে নবীন ইউসুফ পাঠান। বহরমপুর আসনে পাঁচবারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জয়ের দেখা পেয়েছেন ইউসুফ। প্রায় ৮০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি।

অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর আসনে পাঁচবারের সংসদ সদস্য বিজেপির দিলীপ ঘোষকে বিপুল ভোটে হারিয়ে জয় পান কীর্তি আজাদ। দিলীপকে ১,৩৭,৫৬৪ ভোটে হারিয়েছেন কীর্তি। তিনি ভোট পেয়েছেন পেয়েছেন ৭ লাখ ২০ হাজার ৬৬৭ টি। দিলীপ ঘোষ পেয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৬৮৬ টি।

১৮৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জেতেন কীর্তি। আর ধোনির নেতৃত্বে দুটি বিশ্বকাপ জয়ের স্বাদ পান ইউসুফ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১